×

জাতীয়

কোটা আন্দোলনকারী জবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৮:৫৯ পিএম

কোটা আন্দোলনকারী জবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তবে কারো নাম না উল্লেখ করে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) রাজধানীর কোতয়ালী থানায় এ মামলা করেন থানার এসআই সঞ্জয় কুমার দাস। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক মামলার এহজার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ আগস্ট দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার (১৬ জুলাই) সিএমএম কোর্টের মেইন গেইটের সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ঘটনাস্থলে বে-আইনিভাবে দলবদ্ধ হয়ে দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা করে। পথচারীসহ কতিপয় ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে রক্তাক্ত জখমসহ গুলি করে। এসময় পলাতক দৃষ্কৃতিকারীরা পার্কিং করা কিছু গাড়ি ভাঙচুর ও ক্ষতিসাধন করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪২৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিদ্যা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী রাকিব বলেন, যুগ এখন উল্টো হয়ে গেছে। সত্য মিথ্যা হয়েছে গেছে, আর মিথ্যা সত্য হয়ে গেছে। যৌক্তিক আন্দোলনে আমার ভাই বোনেরা গুলি খেলো। আবার এ ঘটনায় উল্টো আমরা শিক্ষার্থীরাই মামলা খেলাম। এ ঘটনা জাতি দেখেছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা। 

১৬ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে জবি থেকে কয়েক হাজার আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে রায়সাহেব বাজার অতিক্রম করে। সেসময় শিক্ষার্থীদের ওপর গুলি ও হামলার ঘটনা ঘটে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারজন এবং কবি নজরুল সরকারি কলেজের একজন শিক্ষার্থী মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন। 

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ হওয়া ৪ জন হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অনিক, ম্যানেজমেন্ট বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬তম ব্যাচের এইচ এম নাসিম, পদার্থ বিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের মেহেদী হাসান প্রোভা এবং কবি নজরুল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হাসিব।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App