×

জাতীয়

ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন চালুর জন্য জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৮:৪৫ এএম

ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন চালুর জন্য জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। ছবি : বাসস

মিরপুর-১০ ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন দুটি ফের চালু করতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার (২৭ জুলাই) বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ সহায়তা চান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব মোহাম্মদ নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। 

জাপানের রাষ্ট্রদূত বলেন, তারা প্রথমে মেট্রোরেল স্টেশনগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন যে কিভাবে তারা বাংলাদেশকে স্টেশনগুলো ফের চালু করতে সাহায্য করতে পারেন।

বৈঠকে জাপানের রাষ্ট্রদূত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক তাণ্ডবে হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন। 

আরো পড়ুন: প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্বৃত্তরা জনকল্যাণ, নিরাপত্তা ও সেবার জন্য নির্মিত সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করেছে। তারা সেসব স্থাপনাতেই হামলা করেছে, যেগুলো জনগণের জন্য উপকারী ছিল এবং সেগুলোই হামলাকারীদের লক্ষ্য ছিল। এটা আমার জন্য খুবই কষ্টের।

জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বলেন, তার দেশের ব্যবসায়ীরা আগস্টের দ্বিতীয়ার্ধে টোকিওতে অনুষ্ঠিতব্য পাবলিক প্রাইভেট ইকোনমিক ডায়ালগের আসন্ন ইপিএ আলোচনার জন্য অপেক্ষা করছেন। ওই ডায়ালগের আগেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করি। এটি ডায়ালগকে সফলভাবে অনুষ্ঠিত হতে সহায়তা করবে।

রাষ্ট্রদূত কিমিনোরি মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত স্টেশনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, মেট্রোরেলে হামলার পেছনে মুষ্টিমেয় কিছু লোক রয়েছে। তবে বিপুলসংখ্যক মানুষ এর সুবিধাভোগী। মেট্রোরেল নির্মাণে অনেকের ঘাম ও অশ্রু আছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও অ্যাম্বাসাডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চক্রান্ত নয়, দেশ গঠনে সবাইকে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর

চক্রান্ত নয়, দেশ গঠনে সবাইকে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর

আগস্টজুড়ে কেমন থাকবে আবহাওয়া, জানালো বিডব্লিউওটি

আগস্টজুড়ে কেমন থাকবে আবহাওয়া, জানালো বিডব্লিউওটি

ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মিছিল

ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মিছিল

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

তীব্র লোডশেডিং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App