×

জাতীয়

সব বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে আলটিমেটাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৭:২৮ পিএম

সব বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে আলটিমেটাম

সব বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে আলটিমেটাম। ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়ার আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ আল্টিমেটামের ঘোষণা দেন।

এ সময় তিনি সরকার পতনের এক দফা দাবিও ঘোষণা করেন।

নাহিদ ইসলাম তার ঘোষণায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এ সময় রবিবার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

আরো পড়ুন: শিক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘাতে না যেতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এর আগে শনিবার বেলা ১১টার পর থেকেই আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে শুরু করেন। বেলা আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে ছাতা মাথায় দিয়ে অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা। একপর্যায়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল জনসমুদ্রে পরিণত হয়। পুরো ঢাকা শহর থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যোগ দেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App