×

জাতীয়

যুবলীগের দখলে মিরপুর-১০ এলাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১২:২৬ পিএম

যুবলীগের দখলে মিরপুর-১০ এলাকা

ছবি: ভোরের কাগজ

এক দফা দাবিতে আজ সারা দেশে চলছে বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলন। তবে সকাল থেকে রাজধানীর মিরপুরে দেখা মেলেনি শিক্ষার্থীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিরপুরের রাস্তাঘাট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দখলে নেয়।

রবিবার (৪ আগস্ট) রাজধানীর মিরপুর-১, ২, ১০, ১১ ও ১২ নম্বর এলাকায় চিত্র দেখা গেছে। মিরপুরের প্রতিটি পয়েন্টে পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিতে দেখা গেছে।

আরো পড়ুন: শাহবাগে সংঘর্ষে আহত ৫ জন ঢামেকে ভর্তি

মিরপুর-১০ নম্বরে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ সংগঠনটির নেতাকর্মীরা গোল চত্বরে অবস্থান নিয়েছেন। যুবলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও মিরপুর-১০ নম্বরের দখল নিয়েছেন।

এদিকে সকাল সাড়ে এগারোটার দিকে সাইন্সল্যাবের বাটা সিগন্যালের দিকে সংঘর্ষ ও ইট-পাটকেল ছুঁড়োছুড়ি করে শিক্ষার্থী ও ছাত্রলীগের দুই পক্ষ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।

এদিকে সাইন্সল্যাবে শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব থাকতে দেখা যায়।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App