×

জাতীয়

লং মার্চ টু ঢাকা কর্মসূচি কী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৫:৪৬ পিএম

লং মার্চ টু ঢাকা কর্মসূচি কী

লংমার্চ টু ঢাকা। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে যেসব এলাকায় আন্দোলনকারীরা নিহত হয়েছেন সোমবার (৫ অক্টোবর) সেসব স্থানে শহীদ স্মৃতিফলক উন্মোচনের ঘোষণা দেয়া হয়েছে। একই সঙ্গে  মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।  

রবিবার শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার সমাবেশে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চত্বরে গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

১ দফা দাবিতে আগামী ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের অংশ হিসেবে সোমবার সারাদেশে যেসব এলাকায় আন্দোলনকারীরা নিহত হয়েছে সেখানে শহীদ স্মৃতিফলক উন্মোচন এবং মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়।

সোমবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশের ডাক দেয়া হয়েছে। এছাড়া সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় সারাদেশের ছাত্র-জনতাকে দুপুর ২টার মধ্যে শাহবাগে জমায়েতের ডাক দেয়া হয়েছে। সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আরো পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বিচারিক আদালতের কার্যক্রম বন্ধ

আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুইশ বছরের ঐতিহ্যে পূর্বপুরুষ স্মরণে মুখর বরিশাল মহাশ্মশান

দুইশ বছরের ঐতিহ্যে পূর্বপুরুষ স্মরণে মুখর বরিশাল মহাশ্মশান

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

ডিসেম্বরে আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ডিসেম্বরে আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App