×

জাতীয়

মুক্তি পেলেন খালেদা জিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৩:১৯ পিএম

মুক্তি পেলেন খালেদা জিয়া

খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়।

আরো পড়ুন: বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে দেয়ার আল্টিমেটাম

বিজ্ঞপ্তিটিতে আরো বলা হয়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের ক্রমান্বয়ে মুক্তি দেয়া শুরু হয়েছে। এরইমধ্যে অনেকেই মুক্তি দেয়া হয়েছে।

এর আগে সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ প্রদানকালে রাষ্ট্রপতি জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সব বন্দিদের মুক্তি দেয়া হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

এবার আওয়ামী লীগকে ঠেকাতে বিরোধী জোটের নতুন ছক

এবার আওয়ামী লীগকে ঠেকাতে বিরোধী জোটের নতুন ছক

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ৫০ একর জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ৫০ একর জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

শ্যামলীতে ৪টি ককটেলসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

শ্যামলীতে ৪টি ককটেলসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App