×

জাতীয়

আমি কিভাবে শিক্ষার্থীদের প্রত্যাখ্যান করতে পারি, প্রশ্ন ড. ইউনূসের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৮:১৪ পিএম

আমি কিভাবে শিক্ষার্থীদের প্রত্যাখ্যান করতে পারি, প্রশ্ন ড. ইউনূসের

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে। এ প্রস্তাবে সম্মত হয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ড. ইউনূস খুব শিগগিরই ঢাকায় ফিরে আসবেন।

এ বিষয়ে ড. ইউনূস বলেছেন,' শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হলে আমি প্রথমে রাজি হতে চাইনি। আমি তাদের বলেছি আমার বহু কাজ আছে যেগুলো আমাকে শেষ করতে হবে। কিন্তু শিক্ষার্থীরা আমাকে বারবার অনুরোধ করে বলেন, আমরা এরকম একটি রক্তক্ষয়ী আন্দোলন করে সফল হয়েছি। এই আন্দোলনে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, বহু শিক্ষার্থী, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। এখন বাংলাদেশের সামনে সুযোগ এসেছে একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় দেশ পরিচালনা করার। সেই ক্ষেত্রে আপনি যদি দায়িত্ব নেন তাহলেই সেটা সম্ভব। আপনি দায়িত্ব নিতে রাজি না হলে সেটা আমাদের কারো জন্যেই ভালো হবে না। সে কারণেই আপনাকে আমরা অনুরোধ করছি দায়িত্ব নিতে।'

আরো পড়ুন: যেভাবে ব্রিটেনে আশ্রয় পেতে পারেন শেখ হাসিনা

তিনি আরো বলেছেন, ‘যে শিক্ষার্থীরা এতো ত্যাগ স্বীকার করেছে, এই কঠিন সময়ে তারা যখন আমাকে এগিয়ে আসার অনুরোধ করেছে, আমি কিভাবে তাদের প্রত্যাখ্যান করতে পারি? তখন আমি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে রাজি আছি বলে শিক্ষার্থীদের জানিয়েছি।’

উল্লেখ্য, অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। চিকিৎসার প্রয়োজনে এখনো তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তিনি কখন দেশে ফিরবেন তা আজ (মঙ্গলবার) জানা যাবে। সোমবার (৫ আগস্ট) শেষ রাতের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ইউনূসের নাম প্রস্তাব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যাদের আন্দোলনে বাংলাদেশে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের সরকারের পতন ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতিউরের অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ২১ জুলাই

ছাগলকাণ্ড মতিউরের অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ২১ জুলাই

রাত ১টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

রাত ১টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

ধর্ষণের অভিযোগে ধর্ষকের গলা কেটে হত্যা

ময়মনসিংহ ধর্ষণের অভিযোগে ধর্ষকের গলা কেটে হত্যা

তুরাগ নদে গোসল করতে নেমে প্রাণ গেল দুই স্কুল ছাত্রের

তুরাগ নদে গোসল করতে নেমে প্রাণ গেল দুই স্কুল ছাত্রের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App