×

জাতীয়

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে মন্ত্রী-এমপিসহ হাইপ্রোফাইল ব্যক্তিদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১১:১৫ পিএম

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে মন্ত্রী-এমপিসহ হাইপ্রোফাইল ব্যক্তিদের

ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে মন্ত্রী-এমপিসহ হাইপ্রোফাইল ব্যক্তিদের। মঙ্গলবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বরাতে বার্তায় বলা হয়, বর্তমানে দেশের সব ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলছে। প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিরা যেমন- সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়াকর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেয়া হচ্ছে।

বিদেশ যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে। জানা যায়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় তাকে বিমানবন্দরের কর্মীরা ঘিরে ফেলেন। তখন নিরাপত্তাকর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেয়।

আরো পড়ুন: আমি কিভাবে শিক্ষার্থীদের প্রত্যাখ্যান করতে পারি, প্রশ্ন ড. ইউনূসের

বিমানবন্দরে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী জানান, তিনি কোন দেশে যাচ্ছিলেন, এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি। তবে তার সার্ক ভিসা রয়েছে। সার্কভুক্ত যে কোনো দেশে যাওয়ার কথা ছিল।

এর আগে ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনাইদ আহমেদ পলক। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়েছে। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছে। সূত্রটি আরো জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন জুনাইদ আহমেদ পলক। তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App