×

জাতীয়

জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৩:১৬ পিএম

জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

উদ্ভূত পরিস্থিতির কারণে কোনো কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি করপোরেশন মেয়র ও কাউন্সিলর কর্মস্থলে উপস্থিত থাকছেন না। ফলে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা পেতে বিঘ্নিত ঘটছে। সংকট মোকাবেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেয়া হয়েছে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল, সব বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র/কাউন্সিলর ও সিটি করপোরেশনের কাউন্সিলর/কর্মকর্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধনের নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে কোনো কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি করপোরেশন মেয়র, কাউন্সিলর তাদের কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। ফলে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবাপ্রাপ্তি বিঘ্নিত হচ্ছে এবং জনস্বার্থ ক্ষুণ্ন হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সব সেবা দ্রুততার সঙ্গে দেয়ার লক্ষ্যে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হলো।

ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে: অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ বিবেচনায় উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন। এসব কর্মকর্তাকে তিনি নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত এসব কর্মকর্তা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।

পৌরসভার ক্ষেত্রে: অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত পৌরসভার মেয়রদের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন। তিনি এসব কর্মকর্তাকে নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত এসব কর্মকর্তা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।

সিটি করপোরেশনের ক্ষেত্রে: অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত মেয়র ও কাউন্সিলরের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন। এসব কর্মকর্তাকে নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App