×

জাতীয়

আদালতে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে ডিম মারা আইনজীবী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৮:৪২ এএম

আদালতে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে ডিম মারা আইনজীবী নিহত

আইনজীবী ইনাজামুল হক সুমন।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে নেয়ার সময় ডিম নিক্ষেপ করার ঘটনায় আলোচিত আইনজীবী ইনাজামুল হক সুমন মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায়।

শুক্রবার (১৬ আগস্ট) ভোরে পদ্মা সেতু দক্ষিণ থানার ডিউটি অফিসার এএসআই পপুলিকা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শরীয়তপুরের জাজিরাতে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আতিক হাসান (৩৪) গুরুতর আহত হন।

আরো পড়ুন : ১২ দেশের মুদ্রা ও ৬ পাসপোর্ট নিয়ে পালাচ্ছিলেন সালমান এফ রহমান

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেলে করে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশে রওনা হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান। তারা পদ্মা সেতুর পার হয়ে সামান্য এগোলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইনজামুল হক সুমনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হন আতিক হাসান। দুর্ঘটনার পুরো বিষয়টি ধরা পড়ে লাইভ ভিডিওতে।

সুমনের ফেসবুক আইডি থেকে জানা গেছে, বুধবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে নেয়ার সময় ডিম নিক্ষেপ করেছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

রাষ্ট্রপতি নির্ধারনে প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল ইলাম

রাষ্ট্রপতি নির্ধারনে প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল ইলাম

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App