×

জাতীয়

আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যয় মওকুফের অনুরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৮:৪৯ পিএম

আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যয় মওকুফের অনুরোধ

ছবি: সংগৃহীত

বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার ব্যয় মওকুফের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহকে তাদের বিল মওকুফ অথবা নূন্যতম বিল গ্রহণ করে ছাত্র জনতার অবদানের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, সরকারি হাসপাতালে তাদের সব চিকিৎসা ব্যয় সরকারকে বহন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এরইমধ্যে বিভিন্ন বেসরকারি হাসপাতাল স্বপ্রণোদিত হয়ে বিল মওকুফ করায় অধিদপ্তর তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুমকি নাহিদের

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুমকি নাহিদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App