×

জাতীয়

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

জিনিসপত্রের দাম কমানোই প্রথম লক্ষ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১২:৪৮ পিএম

জিনিসপত্রের দাম কমানোই প্রথম লক্ষ্য

ছবি: সংগৃহীত

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসা-বাণিজ্য সহজ করা এবং জিনিসপত্রের দাম কমানোই হবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে আমার প্রথম লক্ষ্য।

রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন,  আমি নিজে একজন অর্থনীতিবিদ, তাই আমার বিশ্বাস আমি জিনিসপত্রের দাম সহসাই কমিয়ে আনতে পারবো। ব্যবসা-বাণিজ্যের পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, উৎপাদন এবং সরবরাহ ঠিক রাখার পাশাপাশি বাজার মনিটরিং চলমান থাকলে। এতে করে জিনিসপত্রের দাম কমবে ও মানুষ শিগগিরই এর সুফল পাবে।

আরো পড়ুন: আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে: শিক্ষা উপদেষ্টা

উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, মানুষের উপর যাতে দামের বাড়তি চাপ না পড়ে সেজন্য অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আপাতত আমদানি করা হবে না। ডলারের দামের তারতম্য কমাতে সংশ্লিষ্টদের সঙ্গে ক্রমাগত আলোচনা চলছে। এলডিসি থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এশিয়ান উন্নয়ন ব্যাংক-এডিবির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এডিবি অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে। তারা আগামীতে এই সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে, একইসঙ্গে বিশ্ব ব্যাংকও আমাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App