×

জাতীয়

বাংলাদেশের সহায়তা অব্যাহত রাখতে চায় জাপান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১১:৫৮ এএম

বাংলাদেশের সহায়তা অব্যাহত রাখতে চায় জাপান

ছবি: সংগৃহীত

নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পাশে থেকে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সহায়তা অব্যাহত রাখার অভিপ্রায় ব্যক্ত ক‌রে‌ছে জাপান।

সোমবার (১৯ আগস্ট) অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ বার্তা দেন জাপা‌নের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বিষয়টি নিশ্চিত করে ঢাকায় জাপান দূতাবাস।

দূতাবাসটি জানায়, রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পাশে থেকে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সহায়তা অব্যাহত রাখার জন্য জাপানের ইচ্ছার কথা জানান। 

আরো পড়ুন: ভিসা ছাড়া ভারতে যতদিন থাকতে পারবেন শেখ হাসিনা

জাপা‌ন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে জাপান শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন এবং ইন্ডাস্ট্রিয়াল বেসকে (শিল্প ঘাঁটি ) শক্তিশালী করার দিকেই মনোযোগ দেয়নি বরং সুশাসন ব্যবস্থার বর্ধিতকরণ, স্থানীয় উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি দুর্যোগ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তনের ব্যবস্থার মতো অন্যান্য বিষয়েও ধারাবাহিকভাবে কাজ করেছে। 

অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বিবেচনায় রেখে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার জন্য জাপানের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত ইওয়ামা ।

তিনি আরো বলেন, বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং বিনিয়োগের পরিবেশ উন্নত করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবে বলে আশা করছে জাপান।

এ সময় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাপানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। উভয় পক্ষ একমত প্রকাশ করেন- তারা জাপান-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App