×

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নারী প্রতিনিধিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০৭ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নারী প্রতিনিধিরা

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করছেন নারী প্রতিনিধিরা।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। এই বৈঠকে অংশ নিয়েছেন বিভিন্ন সেক্টরের ১৭ জন নারী প্রতিনিধি।

বৈঠক সূত্রে জানা যায়, বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার বিষয়েও আলোচনা হতে পারে।

আরো পড়ুন: বাংলাদেশের সহায়তা অব্যাহত রাখতে চায় জাপান

এছাড়া বিভিন্ন দুর্নীতি, অনিয়মের প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হতে পারে বৈঠক।

ড. মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন। তারই অংশ হিসেবে নারীর প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠক করছেন বলেও জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App