×

জাতীয়

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে এনআইডি সেবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১১:১০ পিএম

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে এনআইডি সেবা

ছবি: সংগৃহীত

দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিষয়ক সেবাদানকারী কর্মীরা। এতে করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে যাচ্ছে এনআইডি সেবা। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে এক বৈঠক থেকে এমন কর্মসূচির ঘোষণা দেন আইডিইএ-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। এরপরই নির্বাচন কমিশনের সামনের সড়কে অবস্থান নেন তারা।

এনআইডির কর্মকর্তা-কর্মচারীরা বলেন, মূলত দুটি দাবিতে তারা এই কর্মসূচি দিয়েছেন। প্রথমত, এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে রাখা। দ্বিতীয়ত, আইডিইএ প্রকল্পের সব আউটসোর্সিংয়ে কর্মরতদের চাকরি রাজস্বে স্থানান্তর করতে হবে।

আরো পড়ুন: কোনো গণমাধ্যম বন্ধ করেনি অন্তর্বর্তীকালীন সরকার

আন্দোলনকারীরা জানান, কর্মসূচি ঢাকার নির্বাচন ভবনে নয়, সারা দেশের সবগুলো নির্বাচন কার্যালয়ে পালিত হবে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে আইডিএ-২ প্রজেক্টের ৯ গ্রেড থেকে ২০ গ্রেড পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারী নির্বাচন কমিশনের প্রধান ফটকে আগামীকাল (বুধবার ২১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় অবস্থান করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আইডিইএ প্রজেক্টের ২ হাজার ২৬০ জন লোকবল রয়েছে। এদের মাধ্যমেই এনআইডির যাবতীয় কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App