×

জাতীয়

সম্পাদক পরিষদ

শাকিল-রুপার বিরুদ্ধে হত্যা মামলায় উদ্বেগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শাকিল-রুপার বিরুদ্ধে হত্যা মামলায় উদ্বেগ

ছবি: সংগৃহীত

একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রিন্সিপাল করেসপন্ডেন্ট-উপস্থাপক ফারজানা রুপার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। গতকাল বৃহস্পতিবার সংগঠনের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। সেসঙ্গে অভিযোগপত্র দাখিলের মাধ্যমে দ্রুত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার চার্জ গঠন ও বিচার প্রক্রিয়া সম্পন্নের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।

ওই বিবৃতিতে বলা হয়, গত ২১ আগস্ট একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রিন্সিপাল করেসপন্ডেন্ট-উপস্থাপক ফারজানা রুপাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে।

পরে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ হতে জানানো হয়। সম্পাদক পরিষদ মনে করে সাংবাদিকতার বাইরে শাকিল আহমেদ ও ফারজানা রুপা কোনো অপরাধ করে থাকলে যথাযথ ধারা অনুসরণ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যেতে পারে। সম্পাদক পরিষদ আরো জোর দিতে চায় যে, পেশাদারিত্ব বাদ দিয়ে নীতিবিবর্জিত ও লেজুরবৃত্তির সাংবাদিকতা বর্জনীয়। তবে হত্যা মামলা দায়ের গভীর উদ্বেগের বলে মনে করে সম্পাদক পরিষদ।

এতে বলা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে এ পর্যন্ত ১১১ বার সময় বাড়িয়েছেন আদালত। দ্রুততম সময়ের মধ্যে এ মামলার অভিযোগপত্র দাখিলের মাধ্যমে চার্জ গঠন ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানাচ্ছে সম্পাদক পরিষদ।

বিবৃতিতে আরো বলা হয়, গত ১৯ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ভবনে হামলার ঘটনা ঘটে। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ভবনের সামনে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনার নিন্দা জানায় সম্পাদক পরিষদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৫০ চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি, নিরাপত্তা জোরদার

২৫০ চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি, নিরাপত্তা জোরদার

ঢাবিতে ব্যাগভর্তি ককটেল, বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে

ঢাবিতে ব্যাগভর্তি ককটেল, বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে

শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে: প্রধানমন্ত্রী

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App