×

জাতীয়

কোটা আন্দোলনে সহিংসতা: তিন সদস্যের তদন্ত কমিশন বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১১:০৫ পিএম

কোটা আন্দোলনে সহিংসতা: তিন সদস্যের তদন্ত কমিশন বাতিল

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিশন বাতিল করেছে সরকার। মঙ্গলবার (২৭ আগস্ট) কমিশন বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।   

মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এসআরও নম্বর ২৯৯-আইন/২০২৪। সরকার, Commissions of Inquiry Act, 1956 (Act No. VI of 1956) এর section 7 এ প্রদত্ত ক্ষমতাবলে ১ আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এসআরও নম্বর ২৮০-আইন/২০২৪ দ্বারা গঠিত ৩ (তিন) সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন এতদ্বারা বাতিল ঘোষণা করিল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে।

উল্লেখ্য, গত ১ আগস্ট তিন সদস্যের এ তদন্ত কমিশন গঠন করেছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার। কমিশনের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। আর সদস্য ছিলেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী।

আরো পড়ুন: পুলিশের অস্ত্র যে তারিখের মধ্যে জমা না দিলে ব্যবস্থা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসিকে বিয়ে করতে চাওয়া ১০০ বছর বয়সী ভক্ত কে?

মেসিকে বিয়ে করতে চাওয়া ১০০ বছর বয়সী ভক্ত কে?

সর্বোচ্চ স্তরের পারমাণবিক পরিদর্শনে রাজি হয়েছে ইরান: ট্রাম্প

সর্বোচ্চ স্তরের পারমাণবিক পরিদর্শনে রাজি হয়েছে ইরান: ট্রাম্প

ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত

ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত

ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App