×

জাতীয়

জামায়াত-শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার : প্রজ্ঞাপনে যা আছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৫:২৫ পিএম

জামায়াত-শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার : প্রজ্ঞাপনে যা আছে

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জামায়াত নিষিদ্ধ করে জারিকৃত ১ আগস্টের প্রজ্ঞাপনটি বুধবার (২৮ আগস্ট) বাতিল করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই; এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত নহে; 

সেহেতু সরকার, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮ এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত এ বিভাগের বিগত ১৭ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ মোতাবেক ১ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ তারিখের প্রজ্ঞাপন এস, আর, ও. নং, ২৮১/আইন/২০২৪ এতদ্বারা বাতিল করিল এবং উক্ত আইনের তফসিল-২ হইতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠনের তালিকাভুক্তি বাতিল করিল।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নড়াইলের অগ্নিসংযোগ ঘিরে ভারতীয় গণমাধ্যমে হিন্দু নিপীড়নের অপপ্রচার

নড়াইলের অগ্নিসংযোগ ঘিরে ভারতীয় গণমাধ্যমে হিন্দু নিপীড়নের অপপ্রচার

গঙ্গা চুক্তি নিয়ে ঢাকা-দিল্লির শেষ বৈঠকে যা হলো

গঙ্গা চুক্তি নিয়ে ঢাকা-দিল্লির শেষ বৈঠকে যা হলো

‘দল হিসেবে দেশব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে’

প্রসিকিউটর তামিম ‘দল হিসেবে দেশব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে’

ভারতের পেট্রাপোলে সমাবেশের পর বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

শেখ হাসিনার ফেরার গুঞ্জন ভারতের পেট্রাপোলে সমাবেশের পর বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App