স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশের ইমেজ ধীরে ধীরে উন্নত হচ্ছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
পুলিশের ইমেজ ধীরে ধীরে উন্নত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ।
বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টাবলেন, পুলিশের ইমেজ ধীরে ধীরে উন্নত হচ্ছে। একদিনে সব ঠিক হবে না, সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হবে। সময় দিতে হবে।
আরো পড়ুন: অপরাধীদের ক্ষমা নয় বিচার করতে হবে
তিনি বলেন, পুলিশের ইমেজ কিন্তু আস্তে-আস্তে উন্নত হচ্ছে। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে, আমি একদিনে সব উন্নতি করে ফেলব। আমি তো একদিনে পারবো না, সময় দিতে হবে। আমি ব্যবস্থা নিচ্ছি।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে সরিয়ে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে। এম সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।
