×

জাতীয়

আন্দোলনে আহতদের অবস্থার উন্নতি হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম

আন্দোলনে আহতদের অবস্থার উন্নতি হচ্ছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিতে হাসপাতালে গেলেস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন তিনি।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে গুরুতর আহত হয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীনদের খোঁজ-খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ ড. ইউনূসকে জানায়, হাসপাতালটিতে আন্দোলনে গুরুতর আহত বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ অন্তত ১১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।

আইসিইউতে চিকিৎসাধীনদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর অবস্থা তিনি দেখেছেন। চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তবে বর্তমানে তাদের অবস্থার উন্নতি হচ্ছে বলেও ড. ইউনূসকে জানান তিনি।

প্রধান উপদেষ্টার হাসপাতাল পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ সিনিয়র চিকিৎসকেরা ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App