×

জাতীয়

কবে শুরু হবে বাণিজ্য মেলা, জানালেন অর্থ উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম

কবে শুরু হবে বাণিজ্য মেলা, জানালেন অর্থ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

প্রতিবছরের মত আগামী বছরের জানুয়ারি মাসেই ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, তারিখ এখনো ঠিক করা হয়নি। তবে জানুয়ারি মাসেই হবে।

রবিবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ১৪৬তম বাংলাদেশ ফরেন ট্রেড ইনষ্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথমদিকে শুরুর পরিকল্পনা নেয়া হচ্ছে। সেক্ষেত্রে ৮ জানুয়ারিকে সম্ভাব্য তারিখ ধরে এগুনো হচ্ছে। তবে বাণিজ্য মেলা কবে থেকে শুরু হবে, সেই তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

সূত্র জানিয়েছে, যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর বড় দিন পালন করা হয়। বড়দিন বা ক্রিসমাস উৎসব কেন্দ্র করে জানুয়ারি মাসের প্রথম কয়েকদিন ছুটির আমেজে থাকে। এ কারণে ২০২৫ সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসের প্রথমদিকে শুরু না করে, দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করার পরিকল্পনা নেয়া হচ্ছে।

আরো পড়ুন: আন্দোলনে আহতদের অবস্থার বর্ণনা দিয়ে কাঁদলেন ড. ইউনূস

সাধারণত জানুয়ারি মাসের প্রথমদিন থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি বছরের বাণিজ্য মেলা শুরু হয় ২১ জানুয়ারি। রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলে।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলা করা যায়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা চলে যায় পূর্বাচলে বিবিসিএফইসিতে। ২০২৪ সালে তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App