×

জাতীয়

বাংলাদেশের যেসব বিষয়ে নিয়ে আলোচনা করলো মার্কিন প্রতিনিধিদল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ পিএম

বাংলাদেশের যেসব বিষয়ে নিয়ে আলোচনা করলো মার্কিন প্রতিনিধিদল

ছবি: সংগৃহীত

সফরকারী উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশের জনগণের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগগুলোকে সহায়তার পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর)যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে এ কথা জানানো হয়। 

মার্কিন দূতাবাসের এক মিডিয়া নোটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেছেন।

এতে বলা হয়, সফররত মার্কিন আন্তঃসংস্থা প্রতিনিধি দলটি ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গেও বৈঠক করেছেন।

মার্কিন প্রতিনিধি দলে ছিলেন- ট্রেজারি বিভাগের সহকারী সহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু, ইউএসএআইডি এশিয়ার উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কাঊর ও মার্কিন সহকারী এবং বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।

সফরকালে ইউএসএআইডি উন্নয়ন, শাসনব্যবস্থাকে শক্তিশালীকরণ, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি জনগণের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে আরো বেশি সুযোগ সৃষ্টিতে সহায়তার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ২০ কোটির বেশি মার্কিন ডলারের একটি উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে। ইউএসএআইডি বাংলাদেশি জনগণের জীবনযাত্রার উন্নয়নে ২০২১-২০২৬ সাল পর্যন্ত প্রায় ১০০ কেটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

বাংলাদেশের জনগণের জন্য অন্তর্বর্তী সরকারের অধিকতর অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক রূপরেখা পরিকল্পনার এ সময়ে তহবিলের এই নতুন কিস্তিটি সহায়ক হবে বলে দূতাবাসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App