×

জাতীয়

শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৩৬ জনের নামে হত্যা মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম

শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৩৬ জনের নামে হত্যা মামলা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামান হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৬ জনের নামে হত্যা মামলা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে নিহতের স্ত্রী মোসাম্মৎ আদুরী খাতুন বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা কাউসার আহাম্মেদ পলাশ।

আরো পড়ুন: ভারতে দালাই লামার পথেই শেখ হাসিনা

মামলার বাদী নিহতের স্ত্রী মোসাম্মৎ আদুরী খাতুন এজাহারে উল্লেখ করেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সন্ধ্যা ছয়টার সময় আসামিরা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ছাত্র-জনতার ওপর ককটেল বিস্ফোরণ করে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে।

এ সময় তারা নিজেদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাতাড়ি গুলি ও মারধর করেন। আসামিরা হাতে থাকা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তার স্বামী গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আসামিরা বদিউজ্জামানের ব্যবহৃত ১৮ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনটিও লুট করে নিয়ে যায় বলে মামলায় বাদী অভিযোগ করেন। পরে বদিউজ্জামানকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App