×

জাতীয়

এস আলমের দুই ছেলের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

এস আলমের দুই ছেলের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার আবেদন

ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) দুই ছেলে আশরাফুল আলম, আসাদুল আলম মাহির ও তাদের সহযোগিতাকারী জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ আবু মো. দাউদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকে আবেদন করা হয়েছে। তাদের জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুদকের চেয়ারম্যান বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সুলতান মাহমুদ এ আবেদন দায়ের করেন।

আরো পড়ুন: ভারতে পাঠ্যবই ছাপার দরপত্র বাতিল, আগের শিক্ষাক্রমে ফিরছে অন্তর্বর্তী সরকার

আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে অনৈতিকভাবে মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) দুই পুত্র আশরাফুল আলম, আসাদুল আলম মাহির ও তাদের সহযোগিতাকারী সৈয়দ আবু মো. দাউদ, সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড (সাবেক কর কমিশনার, চট্টগ্রাম কর অঞ্চল-১) উভয়ের অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বর্হিভূত ৫০০ কোটি কালো টাকা সাদা করার নির্ধারিত সময় পার হওয়ার পর উপরোক্ত সৈয়দ আবু মো. দাউদ, কমিশনার চট্টগ্রাম কর অঞ্চল-১ অবৈধভাবে কোটি টাকা গ্রহণ করে ১২৫ কোটি টাকার স্থলে নামে মাত্র ৫০ কোটি টাকা আয়কর দিয়ে কালো টাকা সাদা করেন। যা সম্পূর্ণরূপে আইন বর্হিভূত এবং অবৈধ।

অতএব, অবৈধভাবে জ্ঞাত আয় বর্হিভূত অর্থ অর্জন করায় সৈয়দ আবু মো. দাউদ, আশরাফুল আলম, আসাদুল আলম মাহিরদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের করে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দেয়ায় সদয় মর্জি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App