×

ঢাকা

সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি: ভোরের কাগজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে টংঘর গড়ে তুলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেনে ও ফিডার রোডে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল।

ছবি: ভোরের কাগজ

মামুন সরকার আরও বলেন, অভিযান চালিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের পাশে সওজের জায়গায় গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সড়ক উপ-বিভাগ (সওজ) প্রকৌশলী আলরাজী লিয়ন, সোনারগাঁও থানার তদন্ত (ওসি) আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে যা বললো পাকিস্তান

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে যা বললো পাকিস্তান

সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই মন্দিরের জমি দখলের অভিযোগ

বিক্ষোভ মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই মন্দিরের জমি দখলের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App