×

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন মঈন খান ও সালাহউদ্দীন আহমদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

নতুন দায়িত্ব পেলেন মঈন খান ও সালাহউদ্দীন আহমদ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন চলাকালে যেসব মন্ত্রণালয়ে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই, সেগুলোর সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য বিকল্প দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ মন্ত্রিত্বহীন এসব বিভাগের সংসদ সংক্রান্ত কাজ এখন থেকে নির্ধারিত বিকল্প দায়িত্বপ্রাপ্তরা পরিচালনা করবেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্দেশনায় জানানো হয়, পুনঃরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন এ দায়িত্ব বণ্টন আদেশ বহাল থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদ অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলী সম্পাদন করবেন।

আরো পড়ুন: শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

তবে তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব সামলাবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সংসদ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন।

সংসদ চলাকালীন তার অনুপস্থিতিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এই দায়িত্বগুলোর বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের পূর্ববর্তী ১৭ মার্চ ২০২৬, ৬ এপ্রিল ২০২৬, ১৬ জুলাই ২০২৬ এবং ২৩ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয়াবলী অপরিবর্তিত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

পে স্কেল নিয়ে বড় সুখবর

পে স্কেল নিয়ে বড় সুখবর

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App