×

জাতীয়

পে স্কেল নিয়ে বড় সুখবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

পে স্কেল নিয়ে বড় সুখবর

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের কাজ এখন শেষ ধাপে। ইতোমধ্যে প্রজ্ঞাপনের রেজল্যুশন বিজি প্রেস থেকে অর্থ মন্ত্রণালয়ে পৌঁছেছে। বর্তমানে সেটি আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়ায় রয়েছে। ভেটিং সম্পন্ন হওয়ার পর এসআরও নম্বর ইস্যু করে যেকোনো সময় গেজেট প্রকাশ করা হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের পে-স্কেল প্রণয়ন ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর পে-স্কেলের রেজল্যুশন বিজি প্রেসে পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তা অর্থ মন্ত্রণালয়ে আসে। পরে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। বর্তমানে ভেটিংয়ের কাজ চলছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গেজেট প্রকাশে সরকার কোনো ধরনের অযথা বিলম্ব করতে চায় না। প্রক্রিয়াগত কারণে যতটুকু সময় প্রয়োজন, শুধু ততটুকুই লাগছে। দ্রুত গেজেট প্রকাশের চেষ্টা চলছে।

আরো পড়ুন: গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি চলতি সপ্তাহেই আদেশ জারির কথা জানিয়েছিলেন। তবে প্রশাসনিক ও আইনগত কিছু আনুষ্ঠানিকতার কারণে গেজেট প্রকাশে কিছুটা সময় লাগছে।

নতুন পে-স্কেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা। ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এতে এই গ্রেডে মূল বেতন বাড়ছে প্রায় ১৪২ শতাংশ।

অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। এ ক্ষেত্রে মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ।

তবে নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও বর্ধিত মূল বেতন একসঙ্গে কার্যকর হবে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরেই তিন ধাপে নতুন মূল বেতন বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

পে স্কেল নিয়ে বড় সুখবর

পে স্কেল নিয়ে বড় সুখবর

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App