×

জাতীয়

শেখ হাসিনার পতনের পর গ্রামীণফোনের শেয়ারদর বাড়লো ৫৩ শতাংশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০২ পিএম

শেখ হাসিনার পতনের পর গ্রামীণফোনের শেয়ারদর বাড়লো ৫৩ শতাংশ

ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশের বৃহত্তম টেলিকম অপারেটর গ্রামীণফোনের শেয়ারদর উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পুঁজিবাজারে এমন দৃশ্য দেখা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে,  গত ৪ আগস্ট গ্রামীণফোনের শেয়ারমূল্য ছিল ২৪৭.২০ টাকা এবং এর বাজার মূলধন ছিল ৩৩ হাজার ৩৭৯ কোটি টাকা। আওয়ামী লীগ সরকার পতনের পর কোম্পানিটির শেয়ারের দাম ৫৩ শতাংশের বেশি বেড়ে ৩৭৯.২০ টাকায় পৌঁছেছে।

আরো পড়ুন: শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ১ ও গুলিবিদ্ধ ৪

রবিবার (২৯ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৪৯.৩০ টাকা। দিন শেষে গ্রামীণফোনের বাজার মূলধন ৪৭ হাজার ১৬৬ কোটি টাকায় পৌঁছায়, যা ডিএসইস মোট বাজার মূলধনের ১২.১ শতাংশ।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ আগস্টের পর থেকে গ্রামীণফোনের শেয়ারদর বৃদ্ধির গতি কমে যায়। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার চাপের কারণে কোম্পানিটির শেয়ারদর সংশোধন করা হয়েছিল। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, ইউনিফর্ম ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নয়

কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, ইউনিফর্ম ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নয়

জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স

জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স

বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App