×

জাতীয়

টানা ২ দিন অতিভারী বৃষ্টির আভাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম

টানা ২ দিন অতিভারী বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিন বিভাগে আগামী দুই দিনের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এসময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বুধবার (২ অক্টোবর) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিলি মিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (২৮৯ মিলি মিটার/২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।

দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখনো সক্রিয় রয়েছে। মৌসুমি চলতি মাসের প্রথমার্ধে দেশ থেকে বিদায় নিতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বৃষ্টির ফলে তাপমাত্রা কমতে পারে। তবে উত্তরাঞ্চলে অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম। বিচ্ছিন্নভাবে বৃষ্টির আভাস রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

এক বছরেই ৪১% বৃদ্ধি সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App