×

জাতীয়

আজ মহা ষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৮:৩৯ এএম

আজ মহা ষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব

সকালেই ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। ছবি : সংগৃহীত

ঢাকে পড়েছে কাঠি। বেজে উঠেছে শঙ্খ। ঘণ্টা আর কাঁসর ঝনঝন শব্দ। উলুধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ। উৎসবের সাজে মণ্ডপে মণ্ডপে নেমেছে ভক্তদের ঢল। ধূপ-আগরবাতির গন্ধ মোহিত করে তুলেছে আঙিনা। বর্ণিল সাজসজ্জা, হইচই আর মহা ধুমধামের যেন শেষ নেই। সকালেই ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব।

শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব, শারদীয় দুর্গোৎসব। বছরব্যাপী বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসব জন্য অপেক্ষা করে থাকেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলতলায় দেবীর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় সেই দুর্গোৎসব। এখন মণ্ডপে মণ্ডপে চলছে ষষ্ঠী পূজা, সঙ্গে ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনি।

বুধবার (৯ অক্টোবর) সকাল ৬টায় মণ্ডপে মণ্ডপে বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা শুরু হয়েছে। এছাড়াও শুরু হয়েছে চণ্ডীপাঠ।

সনাতনী শাস্ত্র অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে। পালকি বা দোলায় দেবীর আগমন বা গমন হলে এর ফল হয় মড়ক। খাদ্যশস্যে পোকা-মাকড়ের আক্রমণ হবে ও রোগব্যাধি বাড়বে। এছাড়া দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। শাস্ত্র মতে দেবীর গমন বা আগমন ঘোটকে হলে ফলাফল হয় ছত্রভঙ্গ। এটা সামাজিক ও রাজনৈতিক এলোমেলো অবস্থাকে ইঙ্গিত করে।

বৃহস্পতিবার মহাসপ্তমী, শুক্রবার মহাঅষ্টমী আর শনিবার হবে মহানবমীর পূজা। পঞ্জিকা মতে, এবার মহানবমী পূজার পরই দশমী বিহিত পূজা হবে। এবার দেশের ৩১ হাজার ৪৬১টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, গত ২ অক্টোবর মহালয়ার মাধ্যমে দেবীপক্ষ ও শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নের শুরু হয়।

আরো পড়ুন : দুর্গাপূজা ঘিরে কোনো থ্রেট নেই: ডিএমপি কমিশনার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App