×

জাতীয়

নির্বাচনী ব্যবস্থার সংস্কারে নাগরিকের মতামত আহ্বান কমিশনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৪:০৪ পিএম

নির্বাচনী ব্যবস্থার সংস্কারে নাগরিকের মতামত আহ্বান কমিশনের

ছবি: সংগৃহীত

নির্বাচনী ব্যবস্থার সংস্কারে সবার কাছে মতামত আহ্বান করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। মঙ্গলবার (২২ অক্টোবর) কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, গত ৩ অক্টোবর অন্তবর্তীকালীন সরকার ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ গঠন করেছে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা জানতে আগ্রহী। এই প্রেক্ষিতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে সবাইকে তার অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত ই-মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেইজে ১৫ নভেম্বর মধ্যে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।

আরো পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘন, ৬২ লাখ টাকা জরিমানা

এ ক্ষেত্রে ইমেইলে ([email protected]), ওয়েব সাইট ((https://erc.ecs.gov.bd)  বা ফেসবুক পেইজ (www.facebook.com/ercbd2024) মতামত দেয়া যাবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে ড. বদিউল আলম মজুমদার জানিয়েছিলেন, সাধারণ জনগণ, রাজনৈতিক দল ও সব অংশীজনের মতামতের ভিত্তিতে তার কমিশন নির্বাচনি সংস্কারের প্রস্তাব করবেন। এতে নির্বাচনী আইন, বিধি, নির্বাচন কমিশন নিয়োগ আইন, ভোটার তালিকা আইন ইত্যাদি বিষয়ে সংস্কারের প্রস্তাব আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের পূর্ভাবাস

সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের পূর্ভাবাস

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বিজয়ের ‘জনা নায়াগান’

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বিজয়ের ‘জনা নায়াগান’

সেমিকন্ডাক্টর খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা সরকারের

সেমিকন্ডাক্টর খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা সরকারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App