×

জাতীয়

হাসনাত আব্দুল্লাহর যে স্লোগান ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১০:৩২ পিএম

হাসনাত আব্দুল্লাহর যে স্লোগান ভাইরাল

হাসনাত আব্দুল্লাহ

নতুন একটি স্লোগান নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নতুন স্লোগানে বলা হয়েছে, ‘সাঈদ-নুর-আসাদ ভাই; ফ্যাসিবাদের জায়গা নাই। শহীদ সাঈদ নূর আসাদ; নিপাত যাবেই মুজিববাদ। 

হাসনাত আব্দুল্লাহ এ স্লোগান পোস্ট করার পর একই পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক উমামা ফাতেমা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় স্লোগানটি।

এদিকে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার ‌‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে। রবিবার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলেছে দলটি। শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ ডাক দেয়া হয়েছে। 

আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তান জিরোপয়েন্টে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে। শনিবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App