×

জাতীয়

সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম

সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা রিমান্ডে

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় আহাম্মদ আলী নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজের একদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদের জন্য তাকে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামানের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 

আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাম্মদ আলী নামে একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ফতুল্লা থানায় দায়ের করা মামলায় সিরাজুল ইসলামকে আসামি করা হয়। সেই মামলায় আদালত তার বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে ফতুল্লা থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজ এই মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি। আমরা আশা করি তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মামলায় উল্লেখিত আসামিরা বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আহাম্মদ আলী। এ ঘটনায় আহত আহাম্মদ আলী নিজেই বাদী হয়ে গত ৫ সেপ্টেম্বর ৬৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে ফতুল্লা থানায় হত্যাচেষ্টার মামলা করেন। যার নম্বর-৫।

এর আগে গত ১১ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। তবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদেও আছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App