×

জাতীয়

ভারতে পতাকা অবমাননা ও ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহের তীব্র নিন্দা জানালো বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৭:২১ পিএম

ভারতে পতাকা অবমাননা ও ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহের তীব্র নিন্দা জানালো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহের জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকায় এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ভারত সরকারকে আহ্বান জানায়।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে গত বৃহস্পতিবার বিকেলে ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ নামে কলকাতার একটি হিন্দু সংগঠন আয়োজিত সহিংস বিক্ষোভের কথা উল্লেখ করেছে। সেখানে সহিংস বিক্ষোভের আয়োজন করে তারা।

বিবৃতিতে বলা হয়, এক পর্যায়ে সমাবেশ ও বিক্ষোভ সহিংস হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দিয়েছে এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে করা হলেও ডেপুটি হাইকমিশনের সব সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে তাতে উল্লেখ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যেকোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করেছে, সেই সঙ্গে ভারত সরকারকে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এর কূটনীতিক ও অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App