×

জাতীয়

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বিকেলে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ এএম

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বিকেলে

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ। ছবি: সংগৃহীত

চলতি মাসে (ডিসেম্বর মাস) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে তা জানা যাবে আজ (মঙ্গলবার ৩ ডিসেম্বর) বিকেলে। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। আর গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল দাম। তবে গত জুন, মে ও এপ্রিলে কমানো হয়েছিল দাম। এ ছাড়া গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে এলপিজির দাম বাড়িয়েছিল বিইআরসি।

আরো পড়ুন: বাংলাদেশকে ৩০০ কোটি টাকা ঋণ দেবে এডিবি

এলপিজির পাশাপাশি নভেম্বরে অটোগ্যাসের দামও কমিয়েছিল বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়। গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল দাম। তবে গত জুন, মে ও এপ্রিলে কমানো হয়েছিল দাম। এছাড়া গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে অটোগ্যাসের দাম বাড়িয়েছিল বিইআরসি। 

উল্লেখ্য, ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর দাম বেড়েছে ৭ দফা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অপ্রতিম হত্যা প্রসঙ্গে জামায়াত আমির  ‘আমাদের সন্তানদের নিরাপত্তা চাই’

অপ্রতিম হত্যা প্রসঙ্গে জামায়াত আমির ‘আমাদের সন্তানদের নিরাপত্তা চাই’

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

শাহজালালের মাজারের দান বাক্সে মিলল ৯০ লাখ ও ১৫ দেশের মুদ্রা

শাহজালালের মাজারের দান বাক্সে মিলল ৯০ লাখ ও ১৫ দেশের মুদ্রা

যেভাবে প্রথম দেখাতেই সোনিয়ার প্রেমে পড়েন রাজীব গান্ধী

যেভাবে প্রথম দেখাতেই সোনিয়ার প্রেমে পড়েন রাজীব গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App