×

জাতীয়

১৫ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে নতুন নিয়ম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম

১৫ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে নতুন নিয়ম

সাক্ষাৎকারের তারিখের সাত দিনের মধ্যে ডিএস-১৬০ ফর্ম আপডেট করবেন না। ছবি : সংগৃহীত

অনভিবাসী বা নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের ভিসার সাক্ষাৎকার বাতিল এড়াতে সতর্কতার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বুধবার (১২ ডিসেম্বর) মার্কিন দূতাবাসের ফেসবুকে দেয়া এক বার্তায় নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে যদি ভিসা আবেদনকারীদের বৈধ ডিএস-১৬০ অনভিবাসী ভিসা আবেদনপত্র না থাকে, তাহলে আবেদনকারীদের নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করা হবে। এছাড়া আবেদনকারী বা তার এজেন্ট যদি সাক্ষাৎকারের তারিখের সাত দিনের মধ্যে ডিএস-১৬০ ফর্ম আপডেট করেন, সেক্ষেত্রেও আবেদনকারীর নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করা হবে।

অনভিবাসী ভিসার সাক্ষাৎকার বাতিল হওয়া এড়াতে তিনটি পরামর্শ দিয়েছে দূতাবাস– 

১. আপনার ডিএস-১৬০ অনলাইন আবেদন ফর্ম সাক্ষাৎকারের এক বছর থেকে এক সপ্তাহের মধ্যে জমা দিন। 

২. সাক্ষাৎকারের তারিখের সাত দিনের মধ্যে ডিএস-১৬০ ফর্ম আপডেট করবেন না। 

৩. সাক্ষাৎকারের তারিখের সাত দিনের কম সময়ের মধ্যে আপনার অনলাইন প্রোফাইল আপডেট করবেন না।

যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেটের জন্য www.ustraveldocs.com/bd/en এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন : ‘গণহারে’ ভিসা বাতিল হচ্ছে ভারতীয়দের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ঘিরে রেখেছে পুলিশ

মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ঘিরে রেখেছে পুলিশ

অর্ধ যুগে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৩৮৪

অর্ধ যুগে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৩৮৪

আগস্টে দুই দফায় ৮ দিনের টানা ছুটির সুযোগ

আগস্টে দুই দফায় ৮ দিনের টানা ছুটির সুযোগ

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৩১

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৩১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App