×

জাতীয়

উপদেষ্টা ফাওজুল কবির

হাওর নিয়ে ঢাকায় বসে আর কোনো পরিকল্পনা হবে না

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ পিএম

হাওর নিয়ে ঢাকায় বসে আর কোনো পরিকল্পনা হবে না

ছবি: ভোরের কাগজ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না। মানুষের সঙ্গে কথা বলে মানুষ যেটা চায়, মানুষের যেটা প্রয়োজন সেটাই করা হবে।

শনিবার (২১ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, কিশোরগঞ্জের হাওরে অলওয়েদার সড়ক নির্মাণের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করছে সরকার। হাওরের উপজেলার সঙ্গে একদিকে কিশোরগঞ্জ জেলা সদরের সংযোগ এবং সিলেটের সঙ্গে সংযোগ অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে।

আরো পড়ুন: মূল্যস্ফীতি নিয়ে যে মন্তব্য করলেন অর্থ উপদেষ্টা

এর আগে সকালে কিশোরগঞ্জ থেকে সড়কপথে ইটনা উপজেলা যাওয়ার সময় তিনি ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন করেন। পরে দুপুরে ইটনা উপজেলা প্রশাসনের হলরুমে মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতারা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App