×

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ইসরায়েল দ্বারা ফিলিস্তিনে নির্বিচারে নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় বাংলাদেশ। তিনি বলেন, ফিলিস্তিনের সমস্যার সমাধানে জাতিসংঘ, ওআইসি, ন্যামসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ সবসময় জোরালো ভূমিকা রেখে আসছে এবং আগামীতেও রাখবে। 

আরো পড়ুন: সিকদার গ্রুপের সম্পত্তি ক্রোকের নির্দেশ

এ সময় রাষ্ট্রদূত ইউসেফ রামাদান ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব জয়নাল আবেদীন।

 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপনার স্কিনকেয়ার নকল না আসল?

আপনার স্কিনকেয়ার নকল না আসল?

৩৭০ নারী-পুরুষ গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

মাসব্যাপী বিএমপির অভিযান ৩৭০ নারী-পুরুষ গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

সংবিধান সংস্কার না হলে সমাধান রাজপথেই হবে : গোলাম পরওয়ার

সংবিধান সংস্কার না হলে সমাধান রাজপথেই হবে : গোলাম পরওয়ার

সাতক্ষীরায় নারীর ঘরে জামায়াত কর্মী! দরজা ভেঙে ঢুকে যা দেখলেন স্থানীয়রা

সাতক্ষীরায় নারীর ঘরে জামায়াত কর্মী! দরজা ভেঙে ঢুকে যা দেখলেন স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App