×

জাতীয়

সচিবালয়ে কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ এএম

সচিবালয়ে কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী

ছবি: সংগৃহীত

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তার কারণে সব ফটক বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে অফিসে আসতে শুরু করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। ফলে তারা সচিবালয়ের সামনে অপেক্ষা করছেন।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে আটটা থেকেই কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে আসা শুরু করেন। অফিস সময় সকাল ৯টা হলেও অগ্নিকাণ্ডের খবর শুনে অনেকেই নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হন। তবে ফটক বন্ধ থাকায় কেউ ভেতরে ঢুকতে না পেরে বাইরে অপেক্ষা করছেন।

অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ সাইফুর রহমান জানান, তিনি সকাল আটটার দিকে সচিবালয়ে এসে পৌঁছান। কিন্তু ফটক বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে না পেরে বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে ভেতরে ঢুকতে দেয়া হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ের সামনে দেখা গেছে। 

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, সবকিছু পরিষ্কার করার আগ পর্যন্ত ভেতরে কাউকে ঢুকতে হবে না। কর্মকর্তারা প্রশ্ন তুলে বলছেন বলছেন, সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় কীভাবে আগুন লাগল। কেউ কেউ আগুন লাগার ঘটনাকে নাশকতা বলে উল্লেখ করছেন। কেউ কেউ বলছেন, আজ ছুটি ঘোষণা করে দেয়ার জন্য।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুনের খবর পায় তারা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় একের পর এক ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দীর্ঘ ৬ ঘণ্টা ধরে কাজ করার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App