×

জাতীয়

জানুয়ারিতে আরো মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

জানুয়ারিতে আরো মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছে, জানুয়ারিতে আরো ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ ডিসেম্বর)  তিনি এ তথ্য জানান।

দেশের সব জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এ পর্যন্ত ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে।

এর আগে ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে, ২০২৩ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে, ১৬ মার্চ তৃতীয় পর্যায়ে, ১৭ এপ্রিল চতুর্থ পর্যায়ে এবং ৩০ জুলাই পঞ্চম পর্যায়ে ৫০টি করে মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়। সবশেষ ৩০ অক্টোবর ৫০টি মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে ৩০০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিকেন্দ্র উদ্বোধন করা হয়।

আরো পড়ুন: ভোটারের বয়স কত হওয়া উচিত, জানালেন প্রধান উপদেষ্টা

দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের প্রকল্পের এ ক্যাটাগরির অধীনে, ৬৪টি জেলা ও সিটি করপোরেশন এলাকায় লিফট সুবিধা এবং ২ হাজার ৩৬০ বর্গমিটার প্রতিটি ফ্লোর স্পেসসহ প্রায় ৬৯টি চারতলা মসজিদ নির্মাণ করার পরিকল্পনা করা হয়। বি ক্যাটাগরির অধীনে, প্রতিটি ১ হাজার ৬৮০ বর্গমিটার ফ্লোর স্পেস দিয়ে ৪৭৫টি মসজিদ তৈরি করার পরিকল্পনা করা হয় এবং উপকূলীয় অঞ্চলে সি ক্যাটাগরির অধীনে ১৬টি মসজিদের প্রতিটি ২ হাজার ৫২ বর্গমিটার মেঝে তৈরি করার পরিকল্পনা করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App