×

জাতীয়

জানুয়ারিতেও বাড়ছে না এলপি গ্যাসের দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৪:০৮ পিএম

জানুয়ারিতেও বাড়ছে না এলপি গ্যাসের দাম

ছবি: সংগৃহীত

জানুয়ারিতেও অপরিবর্তিত রাখা হয়েছে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ডিসেম্বর মাসেও এলপিজির দর অপরিবর্তিত ছিল। ফলে গত নভেম্বর মাসের নির্ধারিত দরেই চলতি জানুয়ারিতেও এলপিজি বিক্রি হবে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে এলপিজির দাম অপরিবর্তিত রাখার ঘোষণা করেন। এর আগে গত নভেম্বর ও ডিসেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দর ছিল ১ হাজার ৪৫৫ টাকা।

এছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও অপরিবর্তিত রাখা হয়েছে। নভেম্বর ও ডিসেম্বর মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল ৬৬ টাকা ৮১ পয়সা। যা চলতি মাসেও একই দরে বিক্রি হবে। 

আরো পড়ুন: কর বাড়ানোর উদ্যোগ, দাম বাড়তে পারে ৪৩ পণ্য-সেবার

প্রাকৃতিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্প-কারখানায়ও এলপিজি ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বর মাসের তুলনায় ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়। গত সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল যথাক্রমে ৪৪ টাকা, ১১ টাকা ও ৩ টাকা। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় যথাক্রমে ১ হাজার ৪২১ টাকা, ১ হাজার ৩৭৭ টাকা ও ১ হাজার ৩৬৬ টাকা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App