×

জাতীয়

বাংলাদেশের নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম

বাংলাদেশের নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ

ছবি: সংগৃহীত

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। তিনি বলেন, ইউএনডিপি টেকনিক্যাল সাপোর্টসহ সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা ব‌লেন।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, নির্বাচন কখন হবে, সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই। জাতিসংঘ কারিগরিসহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী।

গোয়েন লুইস বলেন, নির্বাচন কমিশন কী ধরনের সহযোগিতা চায়, তার ওপর নির্ভর করবে ইউএনডিপির সহযোগিতা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ইউএনডিপি সহযোগিতা করবে।

তিনি বলেন, নির্বাচনে সহায়তার জন্য প্রতিনিধিদল আগামীকাল বুধবার চট্টগ্রাম যাবে। সেখানে নির্বাচনী বিভিন্ন অংশীজন যেমন- রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দল ফিরে এসে প্রতিবেদন দেবে।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত সব নির্বাচনেই কমিশনকে সরাসরি সহযোগিতা করেছে সংস্থাটি। জাতিসংঘ কোনো দেশের নির্বাচনে পরামর্শ, কারিগরি, লজিস্টিক, প্রশিক্ষণ, ভোটার তালিকা প্রণয়ন, জনসচেতনতা সৃষ্টিসহ নানা ধরনের সহায়তা করে থাকে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App