×

জাতীয়

দূষণরোধী অভিযান : ৪ ইটভাটা বন্ধ, ৫৫ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ পিএম

দূষণরোধী অভিযান : ৪ ইটভাটা বন্ধ, ৫৫ লাখ টাকা জরিমানা

ঢাকার শাহবাগ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ছবি : ভোরের কাগজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অবৈধ ইটভাটা, নিষিদ্ধ পলিথিন এবং বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) গোপালগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, সাতক্ষীরা, ফেনী, চাঁদপুর, মাদারীপুর, গাজীপুর ও ঢাকায় ৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ২৫টি মামলায় ৫৩ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। ৮টি ইটভাটার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

বিষয়টি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা দীপংকর বর।

আরো পড়ুন : জলবায়ু ন্যায্যতার জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার

এছাড়া চাঁদপুর, ফেনী, নাটোর, নেত্রকোনা ও গাজীপুরে নিষিদ্ধ পলিথিন নিয়ে পাঁচটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ১১টি মামলায় ৫৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় এবং ২,৫৬৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

ঢাকার শাহবাগ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। দুটি মামলায় দুই হাজার টাকা জরিমানা এবং আটটি পরিবহনকে সতর্ক করা হয়েছে।

গাজীপুর ও ঢাকার বাংলামোটর ও মিরপুর এলাকায় নির্মাণসামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে তিনটি মোবাইল কোর্ট অভিযান হয়। দুইটি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App