×

জাতীয়

সালমান এফ রহমান, তার ছেলে ও ভাইয়ের ১৯৬৭ শতাংশ জমি ক্রোক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫ পিএম

সালমান এফ রহমান, তার ছেলে ও ভাইয়ের ১৯৬৭ শতাংশ জমি ক্রোক

ছবি: সংগৃহীত

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে শায়ান ফজলুর রহমান, সালমানের ভাই এ এস এফ রহমানের নামে থাকা ১ হাজার ৯৬৭ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ সম্পদের অর্থমূল্য দেখানো হয়েছে ৯ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকা।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সালমান এফ রহমান, তার ছেলে শায়ান ফজলুর রহমান, সালমানের ভাই এ এস এফ রহমানের নামে থাকা ৬৮টি স্থাবর সম্পদ ক্রোকের আবেদন করে সিআইডি। আদালত শুনানি নিয়ে এ সম্পদ ক্রোকের আদেশ দেন। এর মধ্যে অন্তত ৬০টি সম্পদ শায়ান ফজলুর রহমানের নামে নিবন্ধিত।

সিআইডির তথ্য অনুযায়ী, সালমান এফ রহমান ও তার ছেলের নামে থাকা যেসব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে, সেগুলো দোহার এলাকায় অবস্থিত।

সিআইডির পক্ষ থেকে ক্রোক আবেদনে আদালতকে জানানো হয়েছে, আহমেদ শায়ান ফজলুর রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতি না নিয়ে অর্থ পাচারের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে আর আর গ্লোবাল ট্রেডিং ও আর আর হোল্ডিং লিমিটেড নামের প্রতিষ্ঠান গড়েছেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের স্বত্বাধিকারী সালমান এফ রহমানসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করে সিআইডি।

রাষ্ট্রপক্ষ বলছে, এসব মামলার তদন্তের স্বার্থে সালমান এফ রহমান ও তার পরিবারের নামে থাকা সম্পদ ক্রোকের আবেদন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App