×

জাতীয়

স্বামীসহ সাবেক মন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৮ পিএম

স্বামীসহ সাবেক মন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের অভিযোগে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং তার স্বামী তাওফিক নেওয়াজের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ডা. দীপু মনি পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক ৫ কোটি ৯২ লাখ ২ হাজার ৫৩০ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ২৮ টি হিসাবে ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা জমা ও ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ উত্তোলনসহ মোট ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকা হস্তান্তর, রুপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেছে। 

এই অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এদিকে তাওফিক নেওয়াজ তার স্ত্রী ডা. দীপু মনি পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে পরস্পর যোগসাজসে ১ কোটি ৯৬ লাভ ৩৯ হাজার ২০৫ টাকার জ্ঞাত আয়ের উৎস-বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রেখেছেন। 

এই অপরাধে তাওফিক নেওয়াজ এবং তার স্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ দণ্ডবিধি ১০৯ ধারায় পৃথক একটি মামলা মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App