×

জাতীয়

নতুন হত্যা মামলায় ইনু-কামাল-পলকসহ চারজন গ্রেফতার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৪:৫৭ পিএম

নতুন হত্যা মামলায় ইনু-কামাল-পলকসহ চারজন গ্রেফতার

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ চারজনকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত। গ্রেফতার দেখানো অপর আসামিরা হলেন- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ডিএমপি’র সাবেক উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চার আসামিকে নতুন হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর আদালত তাদের আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চারজনের মধ্যে রামপুরা থানায় দায়ের করা রমজান মিয়া হত্যা মামলায় ইনু ও পলককে, মিরপুর মডেল থানায় দায়ের করা নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভী হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে এবং ভাটারা থানায় দায়ের হওয়া শামিম মিয়া নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় শহিদুল্লাহকে গ্রেফতার দেখানো হয়েছে।

রমজান মিয়া হত্যা মামলার এজাহার থেকে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই পশ্চিম রামপুরা ওয়াপদা রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন রমজান মিয়া। ওই দিন সকাল ১০টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

আলভী হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ আগস্ট মিরপুর ১০ এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভী। ওই দিন বিকাল ৪টায় তিনি গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যান।

শামিম মিয়া হত্যা চেষ্টার মামলার অভিযোগপত্রে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ১৯ জুলাই ভাটারা এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যাচ্ছিলেন ভুক্তভোগী মো. শামিম মিয়া। ওই দিন বেলা সাড়ে ১২টার দিকে পথে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তার শরীরে চারটি গুলি লাগে। পরে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হন। ঘটনার প্রায় ছয় মাস পর, চলতি বছরের ২২ জানুয়ারি নিজেই বাদী হয়ে রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App