×

জাতীয়

গোপালগঞ্জ সহিংসতা

৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম

৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নিউটন মোল্লা এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আহম্মদ আলী বিশ্বাস বাদি হয়ে এ মামলা করেছেন। 

সংঘর্ষের ঘটনায় ৪৫ জনকে আটক করেছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী। দ্বিতীয় দফায় কারফিউর সময় বাড়ানোর পর মানুষের জীবনযাত্রা অনেকটা স্থবির হয়ে পড়ে। তবে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিবেশ শান্ত রয়েছে।

কারফিউর কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন-আয়ের মানুষ। গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের আটোচালক নিহার মৃধা বলেন, কারফিউর মধ্যে বাধ্য হয়ে আটো নিয়ে বের হয়েছি। শহরে কোনও যাত্রী নেই। দুই ঘণ্টায় মাত্র ১০ টাকা আয় করেছি। বাড়িতে চাল নেই। অটো ভাড়া ৫০০ টাকা দিতে হবে। এরপর যা থাকবে তা দিয়ে চাল, ডাল ও লবণ কিনে নিয়ে যেতে হবে। বাজার নিয়ে যেতে না পারলে পরিবারের সবাই অনাহারে থাকবে। কারফিউ প্রত্যাহার না হলে কীভাবে বাঁচবো বুঝতে পারছি না। 

নিত্যপণ্যের দোকান-পাট খোলা ছিল। শহরে সীমিত সংখ্যক রিকসা, ভ্যান ও অটো চলাচল করছে। অভ্যন্তরীণ তিনটি রুটে যানবহন চলাচল ছিল স্বাভাবিক।

লোকজনের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। মানুষ ঘর থেকে খুবই কম বের হচ্ছে। জেলা শহরসহ সর্বত্র যৌথ বাহিনীকে টহল দিতে দেখা যায়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ৪৫ জনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App