×

জাতীয়

আইএসপিআর

তপশিল ঘোষণার পর থেকে আটক ১,৭৭৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম

তপশিল ঘোষণার পর থেকে আটক ১,৭৭৪

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকে যৌথ অভিযানে এক হাজার ৭৭৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (১ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার অর্থাৎ ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৭৯টি অস্ত্র ও ১৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।

গত ৩০ জানুয়ারি আইএসপিআর জানায়, গত ২৩-২৯ জানুয়ারি পর্যন্ত মাত্র এক সপ্তাহে পরিচালিত যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় আটকদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App