×

জাতীয়

টি-শার্ট পরে লাঠিপেটা, যা বললেন ডিএমপি কমিশনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

টি-শার্ট পরে লাঠিপেটা, যা বললেন ডিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্তের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে রাজধানীতে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে সংঘর্ষ চলাকালে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিপেটায় ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মীসহ অন্তত ৬০ জন আহত হন।

সংঘর্ষের সময় টি-শার্ট পরিহিত অবস্থায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে লাঠি হাতে তেড়ে যেতে দেখা যায়—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে সোমবার (৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমি ছুটির দিনে বাসায় ইনফরমাল ড্রেসে চুল কাটাচ্ছিলাম। তখন জানতে পারি আন্দোলনকারীরা যমুনার দিকে ঢুকে পড়ছে। কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই আমি ঘটনাস্থলে চলে আসি। গিয়ে দেখি পরিস্থিতি ভয়াবহ।’

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘নির্বাচনের পাঁচ-ছয় দিন আগে সরকারপ্রধানের বাসভবনের সামনে আন্দোলনকারীরা এসে এ ধরনের কর্মকাণ্ড করলে ডিএমপি কমিশনার হিসেবে কি আমার বসে থাকার সুযোগ আছে?’

তিনি বলেন, ‘ডেইলি স্টার ও প্রথম আলোতে গভীর রাতে যে আক্রমণ হয়েছিল, ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদের সময়মতো সেখানে পাঠানো সম্ভব হয়নি। তখন সব দায় পুলিশের ওপর এসে পড়ে। সরকারপ্রধানের বাসভবনে আন্দোলনকারীরা যখন ঢোকার চেষ্টা করছিল, তখন ডিএমপি কমিশনার হিসেবে আমার কি নীরব থাকার সুযোগ আছে?’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মোদির আশ্বাসেও থামছে না বিক্ষোভ, কোন পথে ভারতের আন্দোলন?

আলজাজিরার এক্সপ্লেইনার মোদির আশ্বাসেও থামছে না বিক্ষোভ, কোন পথে ভারতের আন্দোলন?

‘হাসপাতাল নয়, যেন উত্তর কোরিয়ায় ছিলাম’

সোনম ওয়াংচুক ‘হাসপাতাল নয়, যেন উত্তর কোরিয়ায় ছিলাম’

বিশ্বকাপের চমক ভোজিনিয়া যোগ দিলেন নতুন ক্লাবে

বিশ্বকাপের চমক ভোজিনিয়া যোগ দিলেন নতুন ক্লাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App