×

জাতীয়

বিতর্কিত বক্তব্য

মঞ্জুরুল মুন্সী বিএনপি থেকে বহিষ্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম

মঞ্জুরুল মুন্সী বিএনপি থেকে বহিষ্কার

ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, ‘যদি ক্ষমতায় বিএনপি আসে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেবো।’ -এমন হুমকি দিয়ে বক্তব্য রাখেন মঞ্জুরুল আহসান মুন্সী।

তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতেই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিএনপি।

আরও পড়ুন: ‘অন্য দলকে ভোট দিলে ঘরবাড়ি পোড়াইয়া ছারখার করে দেবো’

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২

ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না: নাহিদ ইসলাম

ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না: নাহিদ ইসলাম

তুরস্কের কপ-৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

তুরস্কের কপ-৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App